আওয়ামী লীগ নেতা দুদ মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে
কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং ২০০১ সালে ঢাকা ৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাজী মো. সেলিমের প্রধান নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম দুদ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হচ্ছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে শহীদ মফিজুল ইসলাম দুদ মিয়া ফাউন্ডেশন চারদিনের শোক কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৩ মে মেঘনা উপজেলার লুটেরচর গ্রামে আলোচনা সভা, ৪ মে ওয়াজ মাহফিল, ৫ মে কাঙ্গালি ভোজ এবং ৬ মে স্মরণসভা।
স্মরণসভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, আওয়ামী লীগ নেতা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এবং হাজী মো. সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখবেন।
হাজী মফিজুল ইসলাম দুদ মিয়া ২০০৫ সালের ৩ মে কেরানীগঞ্জে র্যাব - ২ এর ক্রসফায়ারে নিহত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
