২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে দায়েরকৃত রিটের প্রেক্ষিতে কোন আদেশ দিতে হাইকোর্টের অস্বীকৃতি

বঙ্গবন্ধুর স্বীকৃত খুনীদের যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদের ফিরিয়ে আনতে এবং এ ব্যাপারে সরকারের কর্মকা-কে চ্যালেঞ্জ করে রোববার দায়েরকৃত রিটের প্রেক্ষিতে হাইকোর্ট কোন আদেশ প্রদানের বিষয়টি প্রত্যাখান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

অ্যাডভোকেট মনজিল মুর্শিদ রোববার সকালে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরা সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে ওই রিট আবেদন দাখিল করেন।

অ্যাড. মুর্শিদ রোববার বিডিনিউজকে বলেন, পিটিশনটির বিষয়ে তিনি হাইকোর্টের অন্য কোন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

তিনি বলেন, ‘মামলাটির বিষয়ে একটি আপিল আবেদন আপিল বিভাগে অপেক্ষামান থাকায়, রিটের শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ, ওই মামলার বিষয়ে কোন আদেশ প্রদানে অস্বীকৃতি জানান। যে কারণে আমি ওই বেঞ্চে পিটিশনটির শুনানি করবো না। বিষয়টি আমি অন্য কোন বেঞ্চের দৃষ্টিতে আনবো।

বর্তমানে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ছয় হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা গ্রহণে সরকারকে নির্দেশ প্রদান এবং এ ব্যাপারে সরকারের কর্মকা-কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাড. মঞ্জিল মুর্শিদ রিট পিটিশনটি দায়ের করেন।

এর আগে ২৬ এপ্রিল অ্যাড. মনজিল মুর্শিদ, বর্তমানে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের চারদিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা কেন হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষকে ‘ডিমান্ড জাস্টিস নোটিশ’ নামে একটি আইনী নোটিশ পাঠায়।