জলিলের চিঠির উত্তর দিলেন মান্নান ভূঁইয়া: চারদলের সকল শরীকের প্রতিনিধিত্ব থাকবে আলোচনায়
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের তৃতীয় চিঠির জবাব দিয়েছেন।
তার এই ফিরতি চিঠিতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনার জন্য চার দলীয় জোটের সকল শরীকের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।
চিঠিতে দেওয়া পাঁচজন প্রতিনিধি হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও বিজেপির একাংশের মহাসচিব সাইফুর রহমান।
১৪ দলের পক্ষ থেকে এর আগে বিতর্কিত রাজনীতিকদের এড়াতে শুধুমাত্র বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার প্রস্তাব করা হলেও মান্নান ভূঁইয়া সরকারের সকল শরীক দলের প্রতিনিধির নাম আলোচনার জন্য পাঠান। ..............
