২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে ৪ মাসে ৪ হাজারেরও বেশি রিট আবেদন দাখিল

সরকারের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত চার মাসে কমপক্ষে চার হাজারেরও বেশি রিট আবেদন দাখিল হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, হাইকোর্ট বিভাগে এত বেশি রিট দাখিল সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং রিট পিটিশনের ওপর হাইকোর্টের রুলের জবাব প্রস্তুত করতে সরকারকে যথেষ্ট সময় ব্যায় করতে হচ্ছে।

সূত্র জানায়, হাইকোর্ট ১৫০টি রিট পিটিশনে সরকারের আদেশ স্থগিত ও সরকারের প্রতি রুল জারি করেছেন।

সূত্র আরো জানায়, দিনে দিনে রিট পিটিশন দাখিলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারাধীন মামলাগুলো জটে পড়ে যাচ্ছে। দীর্ঘ দিন ধরে পেন্ডিং থাকা সিভিল পিটিশনসহ প্রায় দেড় লাখ মামলা এখন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে পেন্ডিং অবস্থায় রয়েছে।

সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী মঙ্গলবার বিডিনিউজকে বলেন, সরকারের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকা-ের বিরুদ্ধে দিনে দিনে রিট পিটিশন দাখিলের মাত্রা বাড়ছে।

আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের যে কোনো কর্মকা- ও আদেশ চ্যালেঞ্জ করে দেশের নাগরিক হিসেবে রিট পিটিশন দাখিল করার অধিকার রয়েছে। সংবিধানের ১০২ ধারা অনুযায়ী হাইকোর্ট রিট পিটিশনের শুনানি নেন ও বিচার করেন।

তিনি বলেন, হাইকোর্টে জনস্বার্থে বহু সংখ্যক রিট পিটিশন দাখিল করা হয়েছে। এটি জনগণের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, পাঁচ ধরনের রিট পিটিশন রয়েছে। এগুলো হল- রিট অব প্রোহিভিশন, রিট অব মান্ডামাস, রিট অব সারশিওরি, রিট অব হেবিয়াস করপাস, রিট অব কোওয়ারেন্টো।

রিট অব প্রোহিভিশন যে কোনো সংস্থার কর্মকা-ের বিরুদ্ধে নিষধাজ্ঞা দেয়, রিট অব মান্ডামাস যে কোনো সংস্থাকে নির্দেশ দিয়ে থাকে, সারশিওরি অর্থ নিু আদালতের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ, হেবিয়াস করপাস আটকাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ, কোওরেন্টো কোনো অফিসের পদ দখলের বিরুদ্ধে চ্যালেঞ্জ।

হাইকোর্টে অন্যান্য রিটের তুলনায় রিট অব মান্ডামাস ও রিট অব হেবিয়াস করপাস এর তুলনায় বেশি দায়ের করা হয়ে থাকে।

সূত্র জানায়, হাইকোর্টে রিট পিটিশনের নিষ্পত্তির জন্যে ছয়টি ডিভিশন বেঞ্চ রয়েছে। রিট অব মান্ডামাস এবং রিট অব হেভিয়াস করপাস সরকারের আদেশ ও কর্মকা- চ্যালেঞ্জ করে দায়ের করা হয়।

সূত্র জানায়, একটি ইস্যুতে একাধিক রিট পিটিশন দাখিল হতে পারে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সম্প্রতি বলেছেন, হাইকোর্টের বেশিরভাগ আদেশই সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং এটা প্রমাণ করে যে বিচার বিভাগ স্বাধীন।