২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের দক্ষিণ--পশ্চিম সীমান্তের ভারতীয় এলাকা সিল করে দেওয়া হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার ফলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাতায়াতকারীর সংখ্যা কমতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ভোটের ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে থেকে পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্ত সিল করে দেওয়ার জন্যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশের পরপরই সীমান্তে বিএসএফসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শক্তিও বাড়ানো হয়েছে। সীমান্তে বিএসএফ ও পুলিশের নজরদারি এবং টহল বেড়েছে।

জানা গেছে, ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্তে ‘রেড এলার্ট’ বলবৎ থাকবে।

আগামী ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন শুরু হবে। মোট ২৯৪টি আসনে নির্বাচন শেষ হবে ২১ এপ্রিল। প্রতিবারই ভোটের আগে সীমান্ত সিল করে দেওয়া হয়।

এদিকে সীমান্তে অতিরিক্ত বিএসএফ ও সাদা পোশাকধারী গোয়েন্দা মোতায়েনের ফলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাতায়াতকারীর সংখ্যা কমতে শুরু করেছে।

ভারত ফেরত এক পাসপোর্টধারী যাত্রী বিডিনিউজ বেনাপোল প্রতিনিধিকে জানায়, নির্বাচন সামনে রেখে পশ্চিবঙ্গের বিভিন্ন সীমান্তপথে বসানো চেকপোস্টে সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সীমান্ত এলাকা ছাড়াও আবাসিক হোটেল, বাস, রেলস্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ফলে ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী ঝামেলা এড়াতে দেশে ফিরে আসছেন।