২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল

টঙ্গী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন রোববার ছয়জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রার্থীরা ছাড়াও কমিশনার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীর মিছিল ও শোভাযাত্রাসহ গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আজমতউল্লাহ খান, বিএনপি’র সমর্থিত হাফিজউদ্দিন সরকার, জামায়াত সমর্থিত নুরুল আলম সরকার, যুবদলের কেন্দ্রীয় নেতা কারাবন্দি নুরুল ইসলাম সরকার রয়েছেন।

আগামী ২৭ এপ্রিল টঙ্গী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।