২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিবিএ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) এর নবনির্বাচিত নির্বাহী কমিটি রোববার বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এসসিবিএ’র বিদায়ী সভাপতির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এর আগে নির্বাচন সংক্রান্ত উপকমিটির অ্যাডভোকেট নিজামুল হক নাসিম ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত এসসিবিএ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নির্বাচনে সরকার বিরোধী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) ১৪টি পদের সবগুলোতেই জয় লাভ করে। ব্যারিস্টার এম আমির উল ইসলাম সভাপতি ও এএম আমিন উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অন্যান্য পদে জয়ীরা হল- সহ সভাপতি- অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এবং এটিএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আকরাম হোসেন মজনু, সহকারী সম্পাদক- মোহাম্মদ আব্দুল মান্নান মোহন এবং মোহাম্মদ মোতাহের হোসেন সাজু। এছাড়া সাতজন নির্বাহী সদস্য হলেন- অরবিন্দু কুমার রায় (আনন্দ), ফরিদ আহমেদ, জান্নাতুল ফেরদৌসি (রূপা), মোহাম্মদ মোজাম্মেল হক রানা, পূরবী রানী শর্মা, শেখ আখতারুল ইসলাম এবং এসএম ফজলুল হক।