বিএসএফ’র হত্যা এবং টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে হিজবুত তাহরীরের বিক্ষোভ সমাবেশ
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র বাংলাদেশী নাগরিক হত্যা এবং টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে শুক্রবার নগরীতে যুক্তরাজ্য ভিত্তিক ইসলামী সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশ (এইচটিবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
কমলা রংয়ের ব্যানার বহন করে বিক্ষোভকারীরা পল্টন এবং বায়তুল মোকারম এলাকা প্রদক্ষীণ করে এবং অভিন্ন নদীসমূহের যথাযথ ভাগাভাগি নিশ্চিত করার দাবি জানায়।
তারা বায়তুল মোকারম এলাকায় ‘টিপাইমুখ বাঁধের নির্মাণ কাজ বন্ধ করো’, ‘ভারতকে ট্রানজিট দিলে দেশের জনগণ প্রতিরোধ করবে’, ‘নিরাপরাধ বাংলাদেশী নাগরিকদের ওপর বিএসএফের গুলিবর্ষন বন্ধ করো’ সহ বিভিন্ন শ্লোগান দেয়।
দেশের চার বছরের পুরানো সংগঠন তাহরীর, ইসলামী শাষণ ব্যাবস্থা কায়েমের জন্য মুসলিম ঐক্যের আহবান জানিয়ে বলে, একমাত্র খেলাফত রাষ্ট্রই ইসলামের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন প্রতিরোধ করতে পারে।
জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিন গেটে আয়োজিত সমাবেশ শেষে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে তাহরীর নেতা-কর্মীরা বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে ‘ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মত ইসলাম বিরোধী শক্তির ধংস্ব এবং মুসলিম উম্মার রক্ষা’ কামনা করে মোনাযাতে মিলিত হয়।
