বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর কমিটি গঠনের প্রস্তাব
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
তিনি সংসদে বলেন, আমরা একটি কমিটি গঠন করব। সেখানে আপনাদের (বিরোধী দল) এবং আমাদের প্রতিনিধি থাকবেন। আমার আশা, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে পারব।
খালেদা জিয়া বলেন, তার দল আলোচনা দরজা বন্ধ করে দেয়নি।
তিনি বলেন, দয়া করে জনগণকে আর দুর্ভোগ উপহার দেবে না। হরতাল ও অন্য কোনও ধ্বংসাত্মক কোনও কিছু করবেন না। জনগণকে আপনি অনেক শাস্তি দিয়েছেন।
