২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফরের বাসভবনে সাবেক সরকারি কর্মকর্তাদের বৈঠক, জাফরের অস্বীকৃতি

জাতীয় পার্টি নেতা কাজী জাফরের বাসভবনে রোববার সন্ধ্যায় কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা সাক্ষাৎ করেছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এ ব্যাপারে কাজী জাফরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, আমার বাসায় এ ধরনের কোনও বৈঠক হয়নি।

তিনি বলেন, আমি মাত্র কুমিল্লা থেকে এসেছি। এ ধরনের কোনও বৈঠকের ব্যাপারে আমি জানি না।

পরে তিনি হাসতে হাসতে বলেন, আমি তৃতীয় ও পঞ্চম শ্রেণীর সরকারি কর্মচারিদের সাথে সাক্ষাৎ করেছি... কোনও সাবেক সরকারি কর্মকর্তার সাথে নয়।