ছাত্র ইউনিয়নের ৩১ তম জাতীয় সম্মেলন সমাপ্ত, সজ্জন সভাপতি মাসুম সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩১তম জাতীয় সম্মেলনে সোমবার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি সামসুল আলম সজ্জন এবং সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম।
রোববার শুরু হওয়া দু'দিনব্যাপী এ সম্মেলনের শ্লোগান ছিলো- বীর বাঙালির রক্তে গড়া স্বদেশ ভূমির টানে রুখো সশস্ত্র জঙ্গি বোমাবাজ, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা; বাঁচাও শিক্ষা, সংস্কৃতি ও মানবতা।
কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি- সেলিনা সুলতানা সুমি, ত্রিদিব সাহা, মানবেন্দ্র দেব, অয়ন ঘোষ টুটুল, কামরুল ইসলাম এবং অনিক মিশকাত; সহ-সাধারণ সম্পাদক- সুরভী সাঈদ, আসাদ-উজ-জামান, শাহরিয়ার-বিন-আলী; সাংগঠনিক সম্পাদক- জাহিদ মামুন; কোষাধ্যক্ষ- মাহমুদুর রহমান বিরল; দপ্তর সম্পাদক- মাসুদ আনোয়ার; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- মহিউদ্দিন আলমগীর জুয়েল; স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- নজরুল ইসলাম; আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক- সুচিত্রা সরকার; প্রচার ও প্রকাশনা সম্পাদক- গোলাম কিবরিয়া শাহীন; সাংস্কৃতিক সম্পাদক- সঞ্জয় দে রিপন; ক্রীড়া সম্পাদক- সাইফুল ইসলাম রাসেল; সমাজকল্যাণ সম্পাদক- শিমুল বিশ্বাস এবং সদস্য-
বাকী বিল্লাহ, আবু সাঈদ, মেহেদী বানু মিতা ও কল্লোল বনিক প্রমুখ।
