২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেকদিন পর একান্তে মুখোমুখি হানিফ-মায়া

অনেকদিন পর একান্তে মুখোমুখি বসলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শনিবার সকালে দলের ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের ঢাকা-লং মার্চ কর্মসূচির প্রস্তুতির নানা বিষয় নিয়ে তারা কথা বললেন।

দলের মহানগর কমিটির সকল থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার বৈঠকের আগে ওই কার্যালয়ে দুটি চেয়ার নিয়ে হানিফ ও মায়া কিছুক্ষণের জন্য একান্তে মুখোমুখি বসেন। মহানগর নেতা কর্মীরা তখন অপেক্ষায় ছিলেন বাইরে।

মহানগরের বিভিন্ন কমিটি নিয়ে ওই দুই নেতার দীর্ঘদিনের প্রকাশ্য দ্ব›দ্ব-বিরোধের পর আবারো তাদের একান্তে বসার ঘটনা উপস্থিতরা স্বাগত: জানায়।

পরে আওয়ামী লীগ সভানেত্রি শেখ হাসিনা দুই নেতাকে দুপাশে বসিয়ে মহানগর নেতাদের নিয়ে বৈঠক করেন।