সংসদে এক প্রতিমন্ত্রীর কাছে আরেক প্রতিমন্ত্রীর প্রশ্ন
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার এক প্রতিমন্ত্রীর কাছে আরেক প্রতিমন্ত্রীর প্রশ্ন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান, রাজশাহীর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং ওই রুটে কোনো এয়ারক্রাফট চালানোর পরিকল্পনা সরকারের আছে কিনা।
জবাবে বিমান প্রতিমন্ত্রী জানান, এ ধরণের কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে ভবিষ্যতে এ প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে সাধারণ সদস্যরা প্রশ্ন করলেও কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর প্রশ্ন করার নজীর খুবই কম।
