২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের লংমার্চ শুরু হচ্ছে বৃহস্পতিবার, যেকোন বাধার বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর হুশিয়ারি

জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কঠোর হুশিয়ারির মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিরোধী জোটের ঢাকামুখী লংমার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 10:26 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

চার দলীয় জোট সরকারের পতনের দাবিতে একটি মহাসমাবেশে যোগদান করতে রাজধানী ঢাকায় ৫ ফেব্রুয়ারিতে পৌঁছার জন্য বিরোধী জোটের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লংমার্চ শুরু করবেন।

প্রধান নির্বাচন কমিশনার ও নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ব্যবস্থায় সংস্কারের মত দাবিগুলো আদায়ের লক্ষ্যে বিরোধী জোট ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে।

সিলেটে বুধবারের বিরোধী জোটের বিশাল সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে লংমার্চে বাধা দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার থেকে নেতা-কর্মীরা দেশের চারটি পয়েন্ট থেকে বিক্ষোভ শুরু করবেন। এছাড়া শুক্রবার দেশের নয়টি ভিন্ন স্থান থেকে মিছিল বের হবে।

উত্তরাঞ্চলীয় ১৬টি জেলার নেতা-কর্মীরা তেঁতুলিয়া থেকে লংমার্চ শুরু করবেন। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার নেতা-কর্মীরা বরগুনা থেকে, উত্তরপূর্বাঞ্চলীয় জেলার নেতা-কর্মীরা সিলেট থেকে এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলার নেতা-কর্মীরা চট্টগ্রাম থেকে লংমার্চ শুরু করবে।

ছয়টি আলাদা মার্চ ঢাকার চারটি পয়েন্টÍ যাত্রাবাড়ি, টঙ্গী, গাবতলী এবং কেরানীগঞ্জ থেকে বাস এবং ট্রাকে করে সমাবেশে যোগ দেবে।

বিরোধী দলের নেতাকর্মী এবং অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা পল্টন ময়দানে একত্রিত হবেন এবং এসময় তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঘোষণা দেয়া হবে।

আওয়ামী লীগ, ১১ দল এবং জাতীয় সমাজতান্ত্রীক দল (জেএসডি) সিনিয়র নেতারা সম্মিলিতভাবে এলাকা প্রদক্ষিণ করবেন এসময় স্থানীয় নেতা এবং শ্রমীকরা এই মার্চে অংশ নেবে।

এদিকে অভিযোগ করা হয়েছে, রাজধানীতে লং মার্চের সময় এগিয়ে আসার সাথে সাথে বিরোধী দলের থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী  এবং কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

“আমাদের মাঠপর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিএনপি-জামাত ক্যাডাররা লংমার্চ বানচালের জন্য ভয় ভীতি দেখাচ্ছে”- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল বিডিনিউজকে এ কথা বলেন।

জলিল বলেন, স্থানীয় পর্যায়ে নেতাদের যেখানেই সরকারের তরফ থেকে বাধা আসবে সেখানেই কঠোরতর বিক্ষোভ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

লংমার্চের রুট:

বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ থেকে কক্সবাজার-ঢাকা রুটের মার্চ শুরু হবে। দুপুর বরোটায় কক্সবাজার ১ টায় চকরিয়া হয়ে বিকেল তিনটায় পটিয়ায় জনসভা করে চট্টগ্রামে যাত্রা বিরতি করবে।  ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় অলংকার মোড় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু হয়ে দুপুর ১২ টায় সীতাকুন্ড দুপুর ২টায় মীরেশ্বরাই ও ফেনী হয়ে বিকেল তিনটায় কুমিল্লায় জনসভা ও যাত্রা বিরতি। ৫ ফেব্রুয়ারি ঢাকা অভিমুখে যাত্রা সকাল ১০টায়।

পঞ্চগড় টঙ্গী রুটে ২ ফেব্রুয়ারি তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু সকাল ১০টায়। পঞ্চগড় সকাল ১১টায়, বোদা দুপুর ১২ টায়, দুপুর ২টায় ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড পৌঁছে বেলা তিনটায় বীরগঞ্জ হয়ে বিকেল ৪টায় দিনাজপুরে জনসভা শেষে যাত্রাবিরতি করবে।

৩ ফেব্রুয়ারি দলটি সৈয়দপুর থেকে সকাল ১০টায় যাত্রা শুরু করেসকাল ১১টায় পাগলাপীর হয়ে দুপুর ১২টায় রংপুর স্বাধীনতা মোড়ে পৌঁছাবে। বেলা ১টায় মিঠাপুকুর হয়ে দুইটায় পলাশবাড়ি ও বিকেল তিনটায গোবিন্দগঞ্জ হয়ে বগুড়ায় বিকেল ৪টায় জনসভা শেষে যাত্রাবিরতি করবে।

৪ ফেব্রæয়ারি সকাল ১০টায় শেরপুর থেকে যাত্রা শুরু হয়ে সিরাজগঞ্জ চৌরাস্তা পৌঁছাবে দুপুর ১১টায়। এরপর দুপুর ১২ টায় টাঙ্গাইল বাইপাস হয়ে দুপুর ১টায় মির্জাপুর ও দুপুর ২টায় কালিকৈর হয়ে বিকেল চারটায় টঙ্গী চৌরাস্তায় জনসভা ও যাত্রা বিরতি হবে।

সোনামসজিদ-সিরাজগঞ্জ রুটে ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় সোনা মসজিদ থেকে যাত্রা শুরু হয়ে দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ হয়ে দুপুর ১টায় গোদাগাড়ি এবং বেলা ২টায় রাজশাহী পৌঁছাবে। বিকেল চারটায় নাটোরে জনসভা করে যাত্রাবিরতি।

৪ ফেব্রæয়ারি বনপাড়া থেকে যাত্রা শুরু হয়ে সকাল ১১টায় সিরাজগঞ্জ চৌরাস্তায় পৌছে অন্য দলের সাথে যুক্ত হবে। মৌলভীবাজার-ঢাকা রুটে লং মার্চ মিছিল ৩ ফেব্রুয়ারি মৌলভীবাজার থেকে সকাল ১০টায় রওনা হয়ে শায়েস্তাগঞ্জ পৌছে সেখান থেকে বেলা ১২টায় মাধবপুর বেলা ৪টায় ব্রাক্ষনবাড়িয়ায় সমাবেশ শেষে যাত্রাবিরতি হবে।  ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় লংমার্চ ভৈরব থেকে শুরু হয়ে সকাল ১১টায় রায়পুরা এবং ১২টায় শিবপুর মোড় হয়ে দুপুর তিনটায় নরসিংদী পৌঁছে জনসভায় মিলিত হবে।

পরদিন ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় লংমার্চ ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

মংলা থেকে ঢাকা রুটের মার্চ বৃহস্পতিবার মংলা থেকে শুরু হয়ে বাগেরহাট, খালিশপুর, ফুলবাড়ি, ফুলতলা এবং নোয়াপাড়া পেরিয়ে এসে যশোরের সমাবেশে যোগ দেবে। শুক্রবার লংমার্চটি কালিগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, মধুখালী স্পর্শ করবে এবং বিকেলে ফরিদপুরে সমাবেশ করবে। এটি গোয়ালন্দ, মানিকগঞ্জ এবং ধামরাই অতিক্রম করে ৪ ফেব্রæয়ারি সাভারে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলার নেতা-কর্মীরা বৃহস্পতিবার বরগুনা থেকে লংমার্চ শুরু করবে। তারা পটুয়াখালীতে একটি সমাবেশ করবে। বাখারগঞ্জ, রহমতপুর, ইসলাদি (উজিরপুর), দুরঘাটা অতিক্রম করে লংমার্চটি মাদারীপুর এসে সমাবেশ করবে।

বৃহস্পতিবার মেহেরপুর থেকে শুরু হওয়া লংমার্চটি গাংনি অতিক্রম করে এসে কুষ্টিয়ায় সমাবেশ করবে। কুমারখালী, খোকশা ও পাংশা পেরিয়ে এসে এটি রাজবাড়ীতে সভা করবে।

হালুয়াঘাট থেকে মিছিল শুরু হবে শুক্রবার। ফুলপুর, তারাগঞ্জ ও শম্ভুগঞ্জ অতিক্রম করে এসে এটি ময়মনসিংহে সভা করবে। ত্রিশাল, ভালুকা, শ্রীপুর ও গাজীপুর স্পর্শ করে এসে লংমার্চটি ৪ ফেব্রæয়ারি টঙ্গিতে সমাবেশে যোগ দেবে।

শুক্রবার সুসানদুর্গাপুর, শেরপুর ও জামালপুর থেকে তিনটি সাব রুটের মার্চ শুরু হয়ে ময়মনসিংহ র‌্যালিতে যোগ দেবে।