২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবের মনোনয়ন দাবিতে খুলনায় ঝাড়ু মিছিল

খুলনা-৩ আসনে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে চার দলীয় জোটের মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার সকালে থানা মহিলা দলের নেতা-কর্মীরা সাবেক হুইপ আশরাফ হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

সমাবেশে বক্তারা তৈয়েবকে মনোনয়ন দেয়া না হলে ঈদের পর হরতালসহ বৃহত্তর আন্দোলন শুরুর ঘোষণা দেন।

তারা বলেন, সাবেক হুইপ আশরাফ হোসেন দল ও খালেদা জিয়ার পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় খুলনা-৩ আসনের বিএনপি নেতাকর্মীরা অনেক আগেই তাকে প্রত্যাখান করেছে। এখানে তার জেতার কোনো সম্ভাবনা নেই।

সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর মহিলা দলের সভানেত্রী রাশিদা বেগম, খানজাহান আলী থানা মহিলা দলের সভানেত্রী, মাবিয়া খাতুন, নুরজাহান বেগম নিঘাত সীমা, মাবিয়া খাতুন, ঝরনা বেগম প্রমুখ।