২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ স্থগিত

নরসিংদীতে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী খায়রুল কবির খোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত একদিনের জন্য স্থগিত করা হয়েছে। সাবেক এই সংসদ সদস্য নরসিংদী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 10:25 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

জেলা বিএনপি সভাপতি মেসবাহউদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ ২৫ জন নেতা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মান্নান ভূঁইয়ার গুলশানের বাসভবনে গিয়ে অনুরোধ জানানোর পর এ সিদ্ধান্ত হয়।

নেতারা কথা দেন এরই মধ্যে খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এবং মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করার জন্য ক্ষমা চাইবেন।

দলের সহাসচিব মনোনয়নপত্র জমা দেয়ার পর খোকন একই আসনে মনোনয়ন জমা দেন। এর পর তার নেতৃত্বে মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে একটি ঝাড়ু মিছিল বের করা হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি চিঠিও তৈরি করা হয়েছে।

তবে মহাসচিব হস্তক্ষেপ করার পর চিঠিটি স্থগিত করা হয়।