২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের কাছে তিন আসন চেয়েছে ইসলামি ঐক্য জোট

মহাজোটের শরিক ইসলামি ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মেজবাহুর রহমান চৌধুরী রোববার সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে দলের পক্ষে তিনটি আসনে মনোনয়ন চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পিরোজপুরের স্বরূপকাঠিতে আজম খান, হিজলার মুলাদিতে সৈয়দ মো. ফারুক এবং ঝিনাইদহে মাওলানা আরিফ বিল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবি জানান মেজবাহুর রহমান ।

তবে তাদের আসনগুলো দেওয়া হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত কোনও আশ্বাস দেওয়া হয়নি।

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তিনটি আসনে মনোনয়ন চেয়েছি। তবে আমাদের কোনও প্রার্থীকে মনোনয়ন না দিলেও আপত্তি নেই। আমরা মহাজোটের সঙ্গে আছি এবং থাকব।”