২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ আসনেই আ. লীগের প্রার্থী যাচাই বাছাই শেষ

৩০০ আসনেই দলীয় মনোনয়নের যাচাই বাছাই কাজ শেষ করেছে আওয়ামী লীগ। পরে পুরো বিষয়টি পর্যালোচনা করে এবং শরীক দলগুলোর আলোচনার ভিত্তিতেই মনোনয়ন চূড়ান্ত করবে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “প্রায় সব আসনেরই প্রার্থী যাচাই বাছাই শেষ হয়েছে।”

কবে নাগাদ মনোনয়ন চূড়ান্ত হবে জানতে চাইলে তিনি জানান, আবার পর্যালোচনা শেষে শরীক দলগুলোর সঙ্গে আলোচনা করেই মনোনয়ন চূড়ান্ত করা হবে।