প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব দাখিলে পরিপত্র
আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে একটি জরুরি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
রোববার দেওয়া এই পরিপত্রে কোনো প্রার্থী ভুল তথ্য দিলে বা তথ্য জানাতে অস্বীকৃতি জানালে নির্বাচনী কর্মকর্তাদের তাঁর বা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
