২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই মুখ খুলতে রাজি নন রওশন

চার দলীয় জোটে যোগ দেওয়া বা এইচ এম এরশাদের ১৪ দলের সঙ্গে সংহতি প্রকাশের পরিপ্রেক্ষিতে আপাতত মুখ খুলতে রাজি নন রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

স্বামীর নেতৃত্বাধীন জাতীয় পার্টির একটি অংশ ভেঙে মঙ্গলবার চার দলের মহাসমাবেশে যোগ দেবেন কিনা তা-ও এখনও ঠিক করেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানালেন রওশন।

রওশন এরশাদ মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, এই মুহূর্তে তিনি চার দলের সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে কিছু ভাবছেন না। তবে এর চেয়ে বেশি কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

সোমবার ১৪ দলের মহাসমাবেশে দলের চেয়ারম্যান এরশাদের যোগদানের পর জাপার সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ একই রাতে দলের ঊর্ধ্বতন নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, সৈয়দা রাজিয়া ফয়েজ, ইসমাইল হোসেন বেঙ্গল এবং শেখ শওকত হোসেন নীলুর সঙ্গে বৈঠক করেন।

ইসমাইল হোসেন বেঙ্গল সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও এর সমমনা সংগঠনগুলোর আদর্শের সঙ্গে জাতীয় পার্টির আদর্শের পার্থক্য থাকায় তারা ১৪ দলে যোগদানের বিরোধিতা করেছিলেন।

সোমবার এরশাদের ১৪ দলের মহাসমাবেশে যোগ দেওয়ার পর থেকেই রওশন এরশাদের নেতৃত্বে জাপার একটি অংশের চার দলের সমাবেশে যোগ দেওয়া নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।