২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নতুন দফার আন্দোলনের মুখে উপদেষ্টা পরিষদ সোমবার সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 12:00 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “ভালো ফলাফল সহজে আসে না। চেষ্টা চলছে। সংকট সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাব। আগামীকাল (মঙ্গলবার) আমরা আবার বসব।”

সোমবার পল্টন ময়দানের সমাবেশে এইচএম এরশাদ এবং একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বক্তব্যে সমর্থন পেয়ে ১৪ দল নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে। সমাবেশে নির্বাচনের তারিখ আবারও নির্ধারণ এবং উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগের দাবি জানানো হয়।

ইয়াজউদ্দিনের বিরুদ্ধে ১৪ দল যাতে আন্দোলন না করে সে জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে মাহবুবুল আলমের কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।

বৈঠকে আট উপদেষ্টা উপস্থিত ছিলেন।