ওএসডি হলেন ১১ উপসচিব
পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ও বদলির আদেশাধীন জনপ্রশাসনের ১১ উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার এ আদেশ জারি করা হয়।
এছাড়া পৃথক দুটি প্রজ্ঞাপনে বেশ কয়েকটি জেলা প্রশাসকের কার্যালয়ের ২৪ সহকারি কমিশনারকে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। এদের মধ্যে আটজন প্রথম শ্রেনীর ও ১৬ জন দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন।
কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন জীবন বীমা করপোরেশনের সচিব মাহাবুব উল আলমের বদলির আদেশ বাতিল করে তাকে ওএসডি করা হয়েছে। গত ২ নভেম্বর তাকে কৃষি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়। ওই পদে যোগ না দেয়ায় তাকে ওএসডি করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিবদের মধ্যে যাদের ওএসডি করা হয়েছে তারা হলেন-এবিএম ফজলুর রহমান, মাহতাব উদ্দিন জমাদার, রবি উর রেজা সিদ্দিকী, গোলাম ইয়াহিয়া, তন্দ্রা শিকদার, মাকছুদুর রহমান পাটওয়ারী, মফিজুল ইসলাম, মোহাম্মদ সলিমুল্লাহ, এটিএম জুলফিকার হায়দার এবং বশীর উদ্দিন আহমেদ।
এদিকে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সহকারি কমিশনাররা (সহকারী সচিব) হলেন-কিশোরগঞ্জের আশফাকুল আমিন মুকুট, মাদারীপুরের হারুন অর রশীদ, চট্টগ্রামের দিলসাদ বেগম, কুড়িগ্রামের এনামুল হক, রাজশাহীর শেখ নূর মোহাম্মদ, ঢাকার মোর্শেদা আক্তার, ভোলার আসম হাসান আল আমিন এবং কুমিল্লার শহীদুল ইসলাম।
এছাড়া দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন পাবনার নাদিরা হায়দার, বান্দরবানের জিল্লুর রহমান, গাজীপুরের কাজী কামরুন নাহার, জান্নাতুল ফেরদৌস, জেসমিন আক্তার, লুৎফুন নাহার, নেত্রকোণার আবুল হায়াত মো. রফিক, মাদারীপুরের এজেএম এরশাদ আহসান হাবিব, ঝিনাইদহের শাহানুর আলম, রাসেল সাবরিন, সিলেটের কবির হোসেন সরদার, নওগাঁর তাহমিনা আক্তার, নরসিংদীর রেবেকা খান, বাগেরহাটের শেখ ছালেহ আহাম্মদ, পঞ্চগড়ের ওবায়দুল ইসলাম ও সিরাজগঞ্জের ইয়ামিন খান।
