২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া মেডিকেল কলেজ অধ্যক্ষের কক্ষ ভাংচুর, লুট

রোববার রাতে রাজধানীর শেরে বাংলা নগরে খালেদা জিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুর ও লুট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তেজগাঁও থানা পুলিশ জানায়, এসময় বনভোজনের জন্য গচ্ছিত প্রায় ৯০ হাজার টাকা লুট করা হয়েছে। রোববার বিকাল পাঁচটা থেকে সোমবার সকাল সাড়ে সাতটার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন গ্রেফতার নেই।