২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটেনিসের সমালোচনার জবাব দেবে সরকার

তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে অন্তর্বর্তী প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

পিআইডি সম্মেলন কক্ষে সফিকুল হক চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, “সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের বৈঠকে আলোচনা করে ঠিক করা হবে এ ধরনের প্রশ্ন তোলার কোনো এক্তিয়ার রাষ্ট্রদূতের আছে কী না। তারপর তা গণমাধ্যমকে জানানো হবে।”

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, “প্যাট্রিসিয়া বিউটেনিস নতুন উপদেষ্টাদের নিয়ে নয়, তত্ত্বাবধায়ক সরকারের সার্বিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন তুললে উত্তর দেওয়া সহজ হতো।”

তিনি বলেন, “এতো বড় এই সেক্টরে কোথাও কোথাও নিরপেক্ষতা ক্ষুন্ন হতেও পারে। যদি কোথাও হয়েও থাকে তবে তা ঠিক করার চেষ্টা করা হচ্ছে।”