বাংলার মানুষ এ তফসিল মানবে না: জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বলেছেন, এ তফসিলে অনুষ্ঠিত নির্বাচন বাংলার ১৪ কোটি মানুষ গ্রহণ করবে না।
মতিঝিলে তাঁর বাণিজ্যিক কার্যালয়ে তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা বলেন, “নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকারের বক্তব্য শুনলাম। তার কথাবার্তার ধরনের চৌর্যবৃত্তির লক্ষণ রয়েছে। লুকোচুরি করে এরকম একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে না।”
জলিল বলেন, “গতকালও আমরা বলেছি, ভোটার তালিকা সংশোধন না করে তড়িঘড়ি করে নির্বাচনী তফসিল ঘোষণা না করার জন্য। এটা ঘোষণার জন্য কিছু নিয়ম রয়েছে।”
বিকেলে ১৪ দলের জরুরি বৈঠক করে পূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জলিল জানান।
