২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নী জেনারেল ও নির্বাচন কমিশন সচিবের সাক্ষাত

অ্যাটর্নী জেনারেল এজে মোহাম্মদ আলী এবং নির্বাচন কমিশনের সচিব আব্দুর রশীদ সরকার রোববার রাতে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 12:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সূত্র জানায়, সাংবাদিকদের এড়াতে রাত নয়টার দিকে বঙ্গভবনের পেছনের দরজা দিয়ে তাঁরা ভেতরে প্রবেশ করেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন প্রায় দুই ঘন্টা ধরে। তাদের আলোচনার বিষয়বস্তু তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

এর আগে গত বুধবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে রাষ্ট্রপতি নতুন দুজন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছিলেন।