খালেদার সঙ্গে নেপালী দূতের সাক্ষাত
নেপালের সফররত পররাষ্ট্র সচিব ও বিশেষ দূত ভাগিরথ বাসনেট রোববার সন্ধ্যায় বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে পরস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
হাওয়া ভবনে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়া বলেন, “নেপালে গণতন্ত্র অব্যাহত রাখতে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে।”
নেপালে গণতন্ত্র রক্ষার জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা দূত খালেদা জিয়াকে জানান। আগামী দিনে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে খালেদা জিয়া আশা প্রকাশ করেন।
সাক্ষাতকালে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।
