প্রধান নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে কাজ করা উচিত: ব্যারিস্টার আমীর-উল-ইসলাম
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেছেন, সুষ্ঠূ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ- কে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
সারাদেশে আইনজীবীদের ওপর জঙ্গি হামলা এবং নির্বাচন কমিশনকে দলীয়করণের প্রতিবাদে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে এক সভায় সভাপতির বক্তব্যে এম আমীর-উল ইসলাম একথা বলেন। অন্যান্যের মধ্যে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেত মজুমদার, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সাহারা খাতুন প্রমুখ।
তিনি আরও বলেন, সরকারকে অবশ্যই সাংবিধানিক প্রন্থায় নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।
অবিলম্বে ভোটার তালিকা প্রনয়নে পক্ষপাতিতা পরিহারের জন্য তিনি সরকারকে পরামর্শ দেন।
ব্যারিস্টার আমীর বলেন, নির্বাচন কমিশনকে কিছু নির্দেশনা দিয়ে হাইকোর্ট রায় দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে নির্বাচন কমিশনে যে কর্মকাণ্ড চলছে তা বন্ধ করতে হবে।
