২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতে ইসলামী মাদ্রাসা ও আলেম ওলেমাদের বড় শত্রু : ইনকিলাব সম্পাদক

দৈনিক ইনকিলাব সম্পাদক ও জমিয়াতুল মোদাররেসিন’র সিনিয়র সহ সভাপতি এএমএম বাহাউদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী মাদ্রাসা ও আলেম ওলেমাদের বড় শত্রু।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া আর কেউ মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদাররেসিনের দাবির বিরোধীতা করে নাই।

শনিবার পটুয়াখালী শহরের শেরেবাংলা টাউন হলে জমিয়াতুল মোদাররেসিনের জেলা শাখার বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের জেলা শাখার সভাপতি মওলানা নুর মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মওলানা সাব্বির আহমদ মোমতাজী, ইনকিলাবের নির্বাহী সম্পাদক মওলানা রুহুল আমিন খান, জাতীয়তাবাদী ওলেমা দলের মহাসচিব মওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

সম্মেলনে জাতীয়তাবাদী ওলেমা দলের মহাসচিব মওলানা শাহ মো. নেছারুল হক বলেন, ক্ষমতায় গিয়ে অনেকে মাদ্রাসা, মসজিদ ও খানকার বিরুদ্ধে অবস্থান নেন। জমিয়াতুল মোদাররেসিনের বিকল্প সংগঠন তৈরি করে কেউ টিকতে পারে নাই। আশা করি বর্তমান সরকারও এমন ভুল করবে না।