২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগষ্টের গ্রেনেড হামলার নিরপেক্ষ ও আর্ন্তজাতিক তদন্তের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ

২১ আগষ্টের গ্রেনেড হামলার নিরপেক্ষ ও আর্ন্তজাতিক তদন্তসহ বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে বুধবার সকালে আওয়ামী যুবলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 04:22 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে যুবলীগের জেলা কমিটির সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফুল আলম, যুগ্ম সম্পাদক শহীদুল হুদা অলক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, শহর শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিলন প্রমুখ।