২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি’র মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, টেংরাটিলার ক্ষতিপূরণ, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও শিল্প রক্ষার দাবিতে আগস্টে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 04:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। এসময় উপস্থিত ছিলেন পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, প্রবীণ নেতা জসীম উদ্দিন মন্ডল, সহিদুল্লাহ চৌধুরী, অধ্যাপক এম এম আকাশ, মোর্শেদ আলী, রুহিন হোসেন প্রিন্স প্রমূখ।

মাসব্যাপী কর্মসূচীর মধ্যে আছে-৩০ জুলাই ‘গণবিক্ষোভ দিবস’ উপলক্ষ্যে দেশব্যাপী জেলা উপজেলায় গণমিছিল, ১ থেকে ৮ আগস্ট প্রত্যেক উপজেলায় পদযাত্রা, ঘেরাও, সমাবেশ, ৮ , ১১, ১৮ ও ৩১ অগাস্ট প্রত্যেক জেলায় গণ অবস্থান ও গণসমাবেশ, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার বিচার বাস্তবায়ন ও ২১ আগস্ট উদীচী, সিপিবি’র সমাবেশ, ছায়ানটের অনুষ্ঠান এবং এএমএস কিবরিয়ার ওপর বোমা হামলার প্রতিবাদে জনসভা এবং ২২ থেকে ২৮ আগস্ট সারাদেশে পার্টির নেতৃবৃন্দের ঝটিকা সফর ও পথ সমাবেশ।