২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার নরসিংদী-১ উপ-নির্বাচনে ভোটের লড়াই

নরসিংদী সদর-১ আসনের উপ-নির্বাচনে ভোটের লড়াই বুধবার শুরু হচ্ছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

প্রায় একমাস ধরে এ উপনির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা, প্রার্থীদের পাল্টা পাল্টি অভিযোগের পর অবশেষে ভোটাররা এ শূণ্য আসনটির সংসদ সদস্য নির্বাচন করতে যাচ্ছেন।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনও রকম বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে।

এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্যে ইতোমধ্যে পুলিশ ও বিডিআরসহ প্রায় সাড়ে চার হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উপ-নির্বাচনে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ব্যানারে কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

উপনির্বাচনে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সকলের দৃষ্টি দুই শক্তিশালী প্রার্থী চারদলীয় জোট প্রার্থী খায়রুল কবির খোকন এবং আলহাজ্ব শাহাদাৎ হোসেন মুন্না।

বিএনপি দলীয় সংসদ সদস্য সামসুদ্দিন এছাকের মৃত্যুর পর আসনটি শূণ্য হয়ে যায়।