২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের স্বাভাবিক গতিধারা বন্ধের অভিযোগে মামলা করা হবে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, সেদিন বেশি দূরে নয় যে দিন আইনের স্বাভাবিক গতিধারা বন্ধের অভিযোগে আপনার বিরুদ্ধে মামলা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তিনি বলেন, দেশ, দেশের মানুষ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ষড়যন্ত্র করছেন। তাই এ ষড়যন্ত্রের কারণে জনতার আদালতে দাঁড় করিয়ে তার বিচার করা হবে।

আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে ঢাকায় মুক্তাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, আব্দুল মান্নান, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপিকা নাজমা রহমান, আলহাজ্ব একেএম রহমত উল্লাহ্, হাজী মোহাম্মদ সেলিম, ড. মির্জা আব্দুল জলিল, মির্জা আজম, বাহাউদ্দিন নাসিম, শেখ বজলুর রহমান, অধ্যাপক অপু উকিলসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভা পরিচালনা করেন।