সোমবার আওয়ামী লীগের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগ সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে। শনিবার দেশব্যাপী হরতাল চলাকালে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর সরকারের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করবে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে শনিবার হরতাল শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে আওয়ামী যুবলীগ ২৩ ও ২৪ মে দেশের সকল জেলা ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে।
