২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সামাদ আজাদ স্মরণে শোক র‌্যালি

বর্ষিয়ান রাজনীতিক আব্দুস সামাদ আজাদ স্মরণে শনিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক শোক র‌্যালি বের হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সকাল ১১ টায় র‌্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেয়র বদরুদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আনম শফিকুল হক।

এদিকে সামাদ আজাদ স্মরণে শনিবার প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক শোক সভা। এতে প্রেসক্লাব সভাপতি মুক্তাবিস উন নূর সভাপতিত্ব করেন।