মঙ্গলবার ছাত্র ইউনিয়নের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মঙ্গলবার এরন ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
দিবসটি উপলক্ষ্যে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার দুপুরে একটি মিছিল বের করবে। এছাড়া ডাকসু ক্যাফেটেরিয়ায় বিকেল ৫টায় একটি পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ছাত্র সংগঠনটি বিভিন্ন সময় জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর মধ্যে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৭১র মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন উল্লেখযোগ্য।
