২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৫৫৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মোট পাঁচশ’ ৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৫৭টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আবার ৪২৭টি কেন্দ্র অত্যাধিক কুঁকিপূর্ণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 10:08 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ গোলাম কুদ্দুস বিডিনিউজকে জানান, যেসব কেন্দ্রে সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যোগাযোগের সমস্যা রয়েছে সেগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রায় ১২ হাজার পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হবে। আগামী ৩, ৪ এবং ৫ মে এই ১২ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।

এছাড়া আইনশৃংখলা রক্ষার কাজে ছয়টি কোম্পানির সেনাসদস্যের পাশাপাশি ১০ হাজার পুলিশ, ২০ হাজার আনসার, বিডিআর, আরআরএফ, র‌্যাব সদস্যও মোতায়েন করা হবে।

এক প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার মোহাম্মদ গোলাম কুদ্দুস বলেন, নির্বাচনের আগে মেয়র এবং কমিশনার প্রার্থীদের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করবে নির্বাচন কমিশন। তবে এই বৈঠকের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।