চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে
চীন-বাংলাদেশ মৈত্রী বর্ষ হিসেবে উভয় দেশের প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ২১ এপ্রিল দিবাগত রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
দলটির নেতৃত্ব দেবেন যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
এক তথ্যবিবরণীতে জানা যায়, প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে দলীয় এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। প্রতিনিধিদলটি ২১ থেকে ৩০ এপ্রিল চীনে অবস্থান করবে।
