যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ যুব ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার উদযাপন করা হয়েছে।
১৯৭৬ সালে ২৮ আগস্ট প্রতিষ্ঠিত বাম যুব সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করে।
যুব ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে যুবকদের কর্মসংস্থানের আন্দোলনে, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে, ‘ঘুষ ছাড়া চাকরী চাই’ আন্দোলনে রাজপথে থেকে লড়াই করে যাচ্ছে তারা।
যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এ আলোচনা সভায় তারিক হাসান মিঠুল, হাফিজ আদনান রিয়াদ, আতিকুল হক খাঁন, তসলিম সাখাওয়াত, রিয়াজ উদ্দিন, সুমনা সোমা, জোনাকী জাহান, খাঁন আসাদুজ্জামান মাসুম, ত্রিদিব সাহা, রাসেল ইসলাম সুজন, মতিউর রহমান বক্তব্য দেন।
শিশির চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় বাংলাদেশের যুব আন্দোলনের ইতিহাস তুলে ধরার কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
