ব্যাংকে জমা টাকার উপর শুল্ক বৃদ্ধি সরাসরি চাঁদাবাজি: খসরু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2017 12:28 AM BdST Updated: 03 Jun 2017 12:28 AM BdST
-
ফাইল ছবি
প্রস্তাবিত বাজেটে ব্যাংকে জমা রাখা টাকারে উপর আবগারি শুল্ক বৃদ্ধিকে সরকারের ‘সরাসরি চাঁদাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সব ধরনের পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের সমালোচনা করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেছেন, “ব্যাংকগুলো থেকে লুটপাটের টাকার ঘাটতি পূরণ করতে সরকার সাধারণ মানুষের পকেটে হাত দিয়েছে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
বছরের যে কোনো সময় ব্যাংক হিসেবে এক লাখ টাকার বেশি লেনদেনের ওপর আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এতে। এছাড়া এই অর্থবছরে বাস্তবায়ন হতে চলা নতুন ভ্যাট আইনে সব ধরনের পণ্য ও সেবার ওপরে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়েছে।
ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের ওপর কোন ধরনের ‘আবগারি শুল্ক’ আরোপ ‘বিধিবহির্ভূত’ বলে দাবি করেন আমীর খসরু।
শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে যারা নিম্ন মধ্যবিত্ত লোক ব্যাংকে কিছু সঞ্চয় করছেন, সেই সঞ্চয়ে তারা যে সুদ পাচ্ছেন, ওই সুদের ওপর তারা কিন্তু কর দিচ্ছেন। এই করের পরেও সরকার একটা আবগারি শুল্ক দ্বিগুণের চেয়ে বাড়িয়ে দিচ্ছে।
“এই রকম আবগারি শুল্ক বলে কোনো শুল্ক ব্যাংকের হিসাবের ওপর হতে পারে না। আবগারি শুল্ক হয় বেচা-কেনা পণ্যের ওপরে, ট্রেডের ওপরে।”
আমীর খসরু বলেন, “ব্যাংকের একাউন্টের সুদের ওপরে আবগারি শুল্ক বিশ্বের কোনো দেশে নাই।
“একেবারে সরাসরি চাঁদাবাজি করছে সরকার। তারা জোর করে সাধারণ নিম্নমধ্যবিত্ত মানুষের কাছ থেকে, তাদের পকেট থেকে অর্থ নিয়ে যাবে।”
সেগুনবাগিচায় কঁচিকাঁচার মেলা মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমীর খসরু।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ আলোচনায় সভাপতিত্ব করেন।
এতে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ, ফরহাদ হোসেন ডোনার, ইশতিয়াক আজিজ উলফাত, কাদের গনি চৌধুরী এবং এলডিপির সাহাদাত হোসেন সেলিম ও এনডিপির মঞ্জুর হোসেন ঈসা বক্তব্য দেন।
-
বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী
-
জনবিচ্ছিন্ন বলেই বিএনপি গণতন্ত্র দেখে না: ওবায়দুল কাদের
-
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচি
-
পাশের দেশের ‘সাম্প্রদায়িকতা’ ‘তারা’ বাংলাদেশে ঢুকিয়েছে: ফখরুল
-
পরিচয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকে একটি পক্ষ: তথ্যমন্ত্রী
-
ফিলিস্তিনিদের জন্য ওষুধ পাঠাল বিএনপি
-
‘স্বাস্থ্য সুরক্ষার বাজেট’ চায় জাতীয় পার্টি
-
উদাসীনতা চললে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না: কাদের
-
বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী
-
জনবিচ্ছিন্ন বলেই বিএনপি গণতন্ত্র দেখে না: ওবায়দুল কাদের
-
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচি
-
পাশের দেশের ‘সাম্প্রদায়িকতা’ ‘তারা’ বাংলাদেশে ঢুকিয়েছে: ফখরুল
-
পরিচয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকে একটি পক্ষ: তথ্যমন্ত্রী
-
ফিলিস্তিনিদের জন্য ওষুধ পাঠাল বিএনপি
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





