২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: নাসিম

শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালেও দেশের মানুষ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার চাঁদপুর সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় দলের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি একথা বলেন।

“শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এবং ২০১৯ সালে আবারও শেখ হাসিনার নেতৃত্বে বিজয় অর্জন করবে মানুষ।”

বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। চাঁদপুরেও এই খাতে আরও উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুত দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শামসুল হক ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।