২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতগলু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 10:43 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান বিদায়ী রাষ্ট্রদূত।

তারা দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন বলে বিএনপি নেতারা জানান।

সাক্ষাতের সময়ে চেয়ারপারসনের ‍উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।