২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার এক মামলায় আউয়াল মিন্টুর জামিন

নাশকতার এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ রোববার বিকেলে মিন্টুকে জামিনের আদেশ দেন।

তবে গত জানুয়ারিতে রাজধানীর পল্টন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার এই মামলায় জামিন মেলেনি অপর বিএনপি নেতা আমানুল্লাহ আমানের। অন্য মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি।

মিন্টু ও আমানের আইনজীবী জয়নাল আবেদিন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৬ জানুয়ারি পল্টন টাওয়ারের সামনে একটি মটরসাইকেলসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে এ মামলা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী মিন্টু ও আমান ছাড়াও এ মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ কয়েকজন শীর্ষ নেতার নাম রয়েছে।

এই মামলা ছাড়াও আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে সাতটি মামলা আছে বলে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানিয়েছেন।