০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মঈন খান

ত্রয়োদশ জাতীয় সংসদ বসার পর এটিই মন্ত্রণালয় সম্পর্কিত প্রথম সংসদীয় স্থায়ী কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 11:21 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

বিএনপির সংসদ সদস্য আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন - পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, জামায়াতে ইসলামীর সাইফুল আলম ও রাশেদুল ইসলাম রাশেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ বসার পর এটিই মন্ত্রণালয় সম্পর্কিত প্রথম সংসদীয় স্থায়ী কমিটি।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, অনিয়ম-অভিযোগ পরীক্ষা, বিল ও আইন প্রস্তাব যাচাই এবং মন্ত্রণালয়ের কার্যক্রমে সংসদীয় নজরদারি নিশ্চিত করার দায়িত্ব পালন করে।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি, উন্নয়ন ব্যয়, প্রকল্পের সময়, ব্যয় বৃদ্ধি এবং পরিকল্পনা কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়ে সংসদীয় পর্যবেক্ষণের সুযোগ পাবে।