২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ঢাকায় যান চলবে যেসব সড়কে

এ বিষয়ে নগরবাসী, পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 01:29 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাবতলী-আমিন বাজার সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সোমবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিকল্প সড়কের বিষয়ে পুলিশের নির্দেশনার মধ্যে আছে-

  • গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যানবাহন এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
  • কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর ১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।
  • আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।
  • টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

এ বিষয়ে নগরবাসী, পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ।