১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিবন্ধন: যে ২২ নতুন দলের মাঠের তথ্য যাচাই হবে

বাকি ১২১টি দল নিবন্ধনের অযোগ্য বিবেচিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 11:27 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

নিবন্ধন আগ্রহী ২২টি দলের মাঠ পর্যায়ের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, আবেদন করা ১৪৩টির মধ্যে ৮৪টি দল তথ্য ঘাটতি পূরণ করে জমা দেয়। ৫৯টি দল কোনো ধরনের উত্তর দেয়নি। 

প্রাথমিক বাছাইয়ে ৮৪টি দলের মধ্যে ২২টি দলের তথ্য সঠিক পাওয়া গেছে। এখন সেসব দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। 

এ নির্বাচন কমিশনার জানান, বাকি ১২১টি দল নিবন্ধনের অযোগ্য বিবেচিত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাদের আবেদন ফেরত দেওয়া হবে।

২২ দল

>> Forward party

>> আমজনতার দল

>> বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)

>> বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)

>> বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

>> বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)

>> মৌলিক বাংলা

>> বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভোলপমেন্ট পার্টি

>> জাতীয় জনতা পার্টি

>> জনতার দল

>> জনতা পার্টি বাংলাদেশ

>> বাংলাদেশ আম জনগণ পাটি

>> জাতীয় নাগরিক পার্টি-এনসিপি

>> বাংলাদেশ জাতীয় লীগ

>> ভাসানী জনশক্তি পাটি

>> বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ

>> বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম)

>> জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)

>> জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পাটি

>> বাংলাদেশ বেকার সমাজ (বাবেস)

>> বাংলাদেশ সলুশন পাটি

>> নতুন বাংলাদেশ পাটি

পুরনো খবর

সংস্কারআরপিও চূড়ান্তে মুলতবি সভায় ইসি

নিবন্ধনপ্রথম ধাপেই বাদ ১২৯ দলটিকে থাকল এনসিপি