১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে বিএনপি: ফখরুল

“তাদের সমাজে, রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এটা আমাদের প্রতিশ্রুতি,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

বিএনপি সবসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে, এমন আশ্বাসের কথা শুনিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি অঙ্গীকারাবদ্ধ, বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে, তাদের স্বার্থ নিয়ে কথা বলবে। 

“তাদের সমাজে, রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এটা আমাদের প্রতিশ্রুতি।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উদদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্ষুদ্র জাতিগোষ্ঠির নারী উদ্যোক্তা সান্তনু স্মিতা নকরেক, স্বপ্ন আজিম তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

বিএনপি মহাসচিব তাদের সমস্যা অবহিত হয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প শর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে।”

তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও মনে করিয়ে দেন।