বিএনপিপন্থি ২ পেশাজীবী সংগঠনের কমিটি বাতিল
শিগগিরই এই দুই সংগঠনে নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিএনপিপন্থি পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি) এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০২২ সালের ২৬ নভেম্বর নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) সবশেষ কমিটি হয়। এতে সভাপতি হন রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব হন আলমগীর হাছিন আহমেদ।
আর জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) সর্বশেষ আহ্বায়ক কমিটি হয় ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি। রাশিদুল হাসান হারুনকে আহ্বায়ক ও জি কে মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য এই কমিটি গঠিত হলেও তা পার করল ছয় বছর।
শিগগিরই এই দুই সংগঠনে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
