২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ইফতার: সমৃদ্ধ দেশের জন্য দোয়া করার অনুরোধ

ইফতারে ফার্মগেইট ইসলামিয়া মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার কয়েকশ শিশু অংশ নেয়।

বিএনপির ইফতার: সমৃদ্ধ দেশের জন্য দোয়া করার অনুরোধ
রাজধানীর ইস্কাটনে প্রথম রোজায় ‘এতিম, ওলামা ও মাশায়েখদের’ সঙ্গে ইফতার করে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

প্রথম রোজায় ‘এতিম, ওলামা ও মাশায়েখদের’ সঙ্গে ইফতার করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

রোববার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল হয়। ইফতারের আগে দেশের সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার রহমত চেয়ে সবাইকে দোয়া করার অনুরোধ জানান তারেক রহমান। 

ইফতারে ফার্মগেইট ইসলামিয়া মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার কয়েকশ শিশু অংশ নেয়।

ওলামা-মাশায়েখদের মধ্যে ছিলেন সুবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা ও মিরেশ্বরাই দরবার শরীফের পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী।

ইফতারে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

ছিলেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ধর্মবিষয়ক সহসম্পাদক আব্দুল বারী ড্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব কাজী মোহাম্মদ আবুল হোসেনও।