মাসুদ আহমেদের বহিষ্কারের আদেশ তুলে নিল বিএনপি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার দলীয় প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করা হয়েছিল।
আট মাস পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ আহমেদ এখন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ মার্চ তার দলীয় প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করা হয়েছিল।
